সিসি নিউজ: নীলফামারীর ডোমারের ধরণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৩৬০ কেজি নকল সার উদ্ধারসহ একটি ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা এবং ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান।
ডোমার থানার উপ-পরির্দশক মিজানুর রহমান জানান, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ধরনীগজ্ঞ বাজারে সার ব্যবসায়ী মমিনুর রহমানের দোকান ও গোডাউন অভিযান চালিয়ে পদ্মা অয়েল কোম্পানির মুক্তা প্লাস নামের জিংক সালফেট মনোহাইড্রেট সারের ১ কেজি ওজনের ৩৬০ প্যাকেট নকল সার উদ্ধার করা হয়।
এসময় ওই ব্যবসায়ীকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা অইনে নকল সার রাখার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানসহ উদ্ধারকৃত নকল সারের দোকান ও গোডাউন সীলগালা করার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারকের উপস্থিতিতে উদ্ধারকৃত নকল সারের প্যাকেটগুলো ধারনীগজ্ঞ বাজার সংলগ্ন পরিত্যাক্ত একটি স্থানে গর্ত করে পুঁতে ফেলা হয়।