বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের জমি জমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের ধারালো অন্ত্রের আঘাতে ৩ জন গুরুত্বর আহত হয়ে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিরামপুর থানায় আনোয়ার চৌধুরী বাদী হয়ে ৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- রায়হান চৌধুরী সলিট, আশরাফুল হোসেন চৌধুরী, স্বপন চৌধুরী, মকবুল হোসেন চৌধুরী, আয়েজ উদ্দিন চৌধুরী, সোহেল চৌধুরী, মোছাঃ রোজিনা আক্তার, মোছাঃ শামিমা আক্তার।
মামলা সুত্রে জানা গেছে, ভাইগড় গ্রামের মৃত: শরিফ উদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার চৌধুরীর সংঙ্গে জমি সংক্রান্ত পূর্ব সত্র“তার জের ধরে প্রতিপক্ষ রায়হানের নেতৃত্বে একদল ভাড়া করা লাঠিয়াল বাহিনী লাঠি সোঠা ও ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার চৌধুরী, মতিয়ার রহমান চৌধুরী ও ছানোয়ার হোসেন চৌধুরীকে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে জখম করেছে।