ঢাকা : পল্টন থানার দায়ের করা মামলায় জামায়াত নেতা ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদসহ ৬০ জনের পরবর্তী চার্জ শুনানি আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার আসামি আদালতে না আসায় মহানগর হাকিম আলী মাসুদ শেখ চার্জ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি পল্টন এলাকায় জামায়াত নেতাকর্মীরা গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়। এরই প্রেক্ষিতে পল্টন থানার এসআই সঞ্জয় কুমার ড.মাসুদসহ ৬০ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করে।