নীলফামারী প্রতিনিধি: যথাযথ ভারগাম্ভির্য ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে প্রাক-বড়দিন পালন করেছে ডেনিশ-বাংলাদেশ লেপ্রোসি মিশন (ডিবিএলএম) ও দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিএলএমআই-বি)। শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রারম্ভিব প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড় দিনের উৎসব। প্রার্থনা করান ডিবিএলএম এর কাউন্সিলর রেভাঃ দিবাকর মোল্লা। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন কমিউনিটি প্রোগ্রামের প্রোগ্রাম লিডার মি. সুরেন্দ্রনাথ সিং। এরপর মূলসুরের ওপড় বর্ণনা ও যিশু খৃষ্টের জন্ম তিথি নিয়ে আলোচনা করেন ব্রাদার শিবে মেন্ডেরস্তমা। এরপর ক্রমান্বয়ে চলে সমবেত সঙ্গীত, কেক কাটা, নাটিকা ও অতিথিদের বক্তব্য। দুপুর দেড়টায় মধ্যাহৃভোজের পর স্থানীয় শিল্পিদের পরিবেশনায় চলে সাং®কৃুতক অনুষ্ঠান।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাবিয়া সুলতানা, জেলা চেম্বারের সভাপতি এস.এম সফিকুল ইসলাম ডাবলু, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এ.কে.এম সামসুল আলম, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তর কুমার, সাংবাদিক তাহমিন হক ববি প্রমুখ বক্তব্য রাখেন।