• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে গলাকাটা লাশটি অটোচালক রাকিবের

Nilphamari Pic-01সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রীজ এলাকায় বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম রাকিব খান (১৮)। নৃশংস হত্যার শিকার রাকিব জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ খানের ছেলে এবং পেশায় একজন অটোরিক্সচালক।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাকিব পেশায় একজন অটোচালক। ঘটনার রাতে সে অটো নিয়ে ডোমার এসেছিল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিক্সাছিনিয়ে নেয়ার সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এঘটনায় বৃহস্পতিবার সকালেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তদন্ত চলছে।
রাকিবের বাবা পারভেজ খান জানান, রাকিব গত ১০ ডিসেম্বর বুধবার সকালে বাড়ি থেকে অটো-রিক্সা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার রাতে লোকমুখে শুনি ডোমারে  ১৮ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই খবর শুনে আমি শুক্রবার সকালে থানায় গিয়ে দিখে ওটা রাকিবের মৃতদেহ।
উলে¬খ্য, বৃহস্পতিবার সকালে ডোমার-ডিমলা সড়কের দেওনাই নদীর বোড়াগাড়ি ব্রীজের পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবকের গলা জবাই করা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শুক্রবার সন্ধ্যায় রাকিব হত্যার বিচার চেয়ে সৈয়দপুর শহরে অটোচালকরা বিক্ষোভ মিছিল কেরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ