দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষা বর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ২১ ডিসেম্বর ২০১৪ হতে ২৯ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেধা তালিকায় উত্তীর্ণদের ‘এ’ ও ‘ডি’ ইউনিটের ভর্তির তারিখ ২১ ডিসেম্বর রবিবার, ‘বি’, ও ‘সি’ ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২২ ডিসেম্বর সোমবার, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২৩ ডিসেম্বর মঙ্গলবার। ‘এ’ ও ‘ডি’ ইউনিটে অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৪ ডিসেম্বর বুধবার, ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৮ ডিসেম্বর রবিবার এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
মেধা তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির দিনে সকাল ১১ টার মধ্যে পছন্দক্রম ফরম জমা প্রদান করতে হবে এবং অপেক্ষামান তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের পছন্দক্রম ফরমসহ সকাল ১১ টার মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে। রিপোর্ট প্রদানকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে ইউনিট অনুযায়ী শূন্য আসনে ঐ দিনেই ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে।
এদিকে হাবিপ্রবি’র ২০১৫ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলাকালে (২১ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের ক্লাশ কার্যক্রম ও আবাসিক হলসমূহ ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় অফিস কার্যক্রম চলবে। আগামী ১ জানুয়ারি ২০১৫ তারিখ হতে সকল ক্লাশ কার্যক্রম যথারীতি চলবে এবং আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন অফিসার মমিনুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।