• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘তারেক বিশ্ব বেয়াদব’

Malekঢাকা: ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাক বন্ধু ছিলেন’ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, সে (তারেক) বিশ্ব বেয়াদব।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এস এম মালেক বলেন, “তুমি (তারেক) বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলো, ৬৯ আন্দোলন, ৭০ নির্বাচন আর ৭১  মুক্তিযুদ্ধ কার জন্যে হয়েছে। তোমার বাবাও তো ওই সময় তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। সে তো ক্রিমিনাল। আর তোমার মা (খালেদা জিয়া) তোমাকে ক্ষমতায় বসাতে চেষ্টা করছে।”

তিনি বলেন, “১৬ ডিসেম্বর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে বিশ্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। আর এই বিজয়ের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।”

এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে উল্লেখ করে মালেক বলেন, “জাতির প্রত্যাশিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়েত ইসলামীর নেতাদের বিচারের রায় কার্যকর হয়েছে। দ্রুত সরকার এই বিচার প্রক্রিয়া শেষ করতেও অঙ্গীকার বদ্ধ। এছাড়াও সরকারের সাফল্যে হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নামক রাষ্ট্রের মর্যদা ও সম্মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে ভাবে জঙ্গিবাদী ও মৌলবাদী গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠেছে, সে ক্ষেত্রেও জঙ্গি দমনে সফলাতা লাভ করেছে।

সভায় এস এম মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ড. সাদেকা হালিম, চবি প্রফেসর ড. গাজি সালেহ উদ্দিন, জবি প্রফেসর ড. হোসনে আরা জলি, ঢাবি সহকারী অধ্যাপক নীলিমা আখতার, তাপস কুমার বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ