• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

image_110134_0সিসি নিউজ : জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।
শনিবার বিকেল ৪ টায় মিরপুর মডেল থানায় বাদীনি নিজে হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মারুফুল ইসলাম সংবাদকর্মীদের তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।
বাদীনি নাজনীন আক্তার হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপীর। এরপর ‘সমসাময়িক’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এর আগে তিনি কয়েকবার ছিনতাইকারীর কবলে পড়ে সংবাদের শিরোনাম হয়েছেন।
পুলিশ জানান, হ্যাপীকে পুলিশ হেফাজতে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। রোববার তাকে মেডিকেলে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ