বিনোদন ডেস্ক: বলিউডের একাকিনী তিনি। তবে বেশ কিছুদিন আগে অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে প্রায়ই তাকে দেখা যেত ডিস্কে, রেস্তরাঁয়। কিন্তু আপাতত তিনি একা এবং সুখী। এমন কথাই শোনা গেল অনিল-কন্যা সোনমের মুখে।
সোনম কাপুরের আপকামিং ছবি ‘ডলি কি ডোলি’ এর টিজার মুক্তি পেয়েছে ১৩ ডিসেম্বর৷এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘আমি একা ও সুখী।’
তিনি আরও বলেছেন, ‘আমি সঙ্গী নির্বাচনের ব্যাপারে খুবই কনফিউজড। কেমন ছেলে আমার পছন্দ তা আমি নিজেই এখনও জানি না।’
তাহলে কি ব্রেকআপ হয়েছে সোনমের? এর উত্তর তিনি নিজেই ভালো দিতে পারবেন।তবে বলিউডের ভালো মেয়ে বলেই পরিচিতি আছে তার। এখনও পর্যন্ত কোনো কেলেঙ্কারিতে সরাসরি নাম জড়ায়নি এই অভিনেত্রীর৷– ওয়েবসাইট।