• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিন বন্ধু পালিয়ে যাওয়ার সময় আটক

Uddarসিসি নিউজ: রংপুর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তিনবন্ধু কু-বুদ্ধি ও কৌশল অবলম্বন করে পিতা-মাতার নিকট অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় একটি মাইক্রোবাস যোগে রংপুর থেকে বগুড়া অভিমুখে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাবার সময় পলাশবাড়ীতে পুলিশের হাতে আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, নিলফামারী জেলা সদরের কলেজ পাড়ার শফিকুল ইসলামের পুত্র নবম শ্রেণীতে পড়ুয়া মেহেদী হাসান শিশির (১৪), রংপুর কোতোয়ালির হাজীপাড়া (ধাপ) হাফিজার রহমানের পুত্র রায়হান (২০) ও কফিল উদ্দিনের পুত্র লাবিব (১৫) তিন বন্ধু মিলে নিজেরাই কৌশল অবলম্বন করে হারিয়ে গেছে অথবা অপহৃত হয়েছে মর্মে বিশেষ ব্যবস্থায় অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় তাদের পিতা-মাতার নিকট খবর দেয়। এদিকে গত বৃহস্পতিবার জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে মাইক্রোবাসটি দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদের সময় সুযোগ বুঝে মাইক্রোসহ চালক ঘটনাস্থল থেকে সটকে পড়ে। উদ্ধারকৃত তিন বন্ধুকে পলাশবাড়ী থানা হেফাজতে নেয়া হয়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে নিলফামারী থানা পুলিশ উক্ত তিন বন্ধুর অভিভাবককে সাথে নিয়ে পলাশবাড়ী থানায় আসেন। তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ