রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় রোববার (১৪ ডিসেম্বর) রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা আ’লীগ এক কর্মসুচী পালন করে। সকাল ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । এক শোক র্যালী উপজেলা শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার এ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক শফিউল আলম, যুবলীগ সভাপতি মাষ্টার আজিজর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ প্রমুখ।