সিসি ডেস্ক : জাপানে দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার দেশটির পালামেন্টের নিম্ন কক্ষের নির্বাচনের ভোট নেয়া শুরু হয়। জনপ্রিয়তায় এবারও প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতায় আসছেন বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই নির্বাচনে আবের জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
আজ স্থানীয় সময় সকাল ৭টায় দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪৭৫ আসনের ডায়েটে কারা বসবেন, তা নির্ধারণ করছেন দেশটির ভোটাররা।
উল্লেখ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন শিনজো আবে। তিনি অর্থনীতির ক্ষেত্রে ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে ছিলেন।