আন্তর্জাতিক ডেস্ক : ট্রাকটর নিয়ে এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ডাচ অভিনেত্রী মানন অসভার্ট। ২০০৫ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন অভিনেত্রী মানন অসভার্ট।
তিনি ইউরোপ, আফ্রিকা ভ্রমণ শেষে বর্তমানে দক্ষিণ মেরুতে অবস্থান করছেন। আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই প্রবাদ মেনেই হয়তো এই অভিনেত্রী ট্রাকটর নিয়ে বেরিয়ে পড়েছেন।
২০০৫ সালে বাড়ি ছেড়ে এখন পর্যন্ত তিনি ট্রাকটর চালিয়ে ইউরোপ, আফ্রিকা পাড়ি দিয়েছেন। বর্তমানে তিনি বরফের দেশ এন্টার্কটিকায় পৌঁছেছেন ।
ট্রাকটর কন্যা হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই ডাচ অভিনেত্রী। মনের জোরেই অসাধ্যসাধন করেছেন মানন। দুর্গম অভিযানের প্রতিটি মুহূর্তই ছিল বিপজ্জনক, মাইনাস ছাপান্ন ডিগ্রি তাপমাত্রা।
ট্রাকটরের ইঞ্জিনও বিকল হতে পারতো যেকোনও সময়। তারপরও তিনি হাল ছাড়েননি সব বাধা পেরিয়ে দুর্গম দক্ষিণ মেরু অভিযান শেষ করে বাড়ি ফিরেই রোমাঞ্চকর সব অভিজ্ঞতা বই আকারে প্রকাশ করতে চান এই ডাচ অভিনেত্রী। খবর জি নিউজের।