• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সোনালী ব্যাংকের ডিজিএম’র বিদায় অনুষ্ঠান

Sonali-Bankদিনাজপুর প্রতিনিধি : সোনালী ব্যাংক লিমিডেট দিনাজপুর অঞ্চলের  ডেপুটি জেনারেল ম্যানেজারের বিদায় ও সদ্য যোগদানকৃত ডেপুটি জেনারেল ম্যানেজারের বরণ অনুষ্ঠান শনিবার বিকেলে শহরের নিমতলাস্থ ব্যাংকের দিনাজপুর কর্পোরেট শাখায় অনুষ্ঠিত হয়।
দিনাজপুর প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের জেনারেল ম্যানেজার্রস (অফিস) রংপুরের জেনারেল ম্যানেজার আফম আলী আসগার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এটিএম একরামুল হক, সদ্য যোগদানকৃত ডিজিএম এসএম মছির উদ্দীন ওয়ারেছী, বিদায়ী ডিজিএম মোঃ হুমায়ুন কবীর, বিদায়ী ডিজিএম’র সহধর্মীনি উম্মে কুলসুম নাজমুস সামা, বিশিষ্ট শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন। সোনারী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এক্সিকিউটিভ অফিসার আফিয়া হোসেনে উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার মোঃ এজাহারুল হক মিঞা, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর সোনালী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক শামীম আক্তার, পুলহাট শাখার ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, ফরাক্কাবাদ শাখার ম্যানেজার কাজী মোঃ আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি, সদ্য যোগদানকৃত ও বিদায়ী ডিজিএমকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর আঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দিনাজপুর রামনগর উন্নয়ন ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর রামনগর উন্নয়ন ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৪। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৪৮ জন ভোটারের মধ্যে ৭৯২ জন ভোটার ভোট প্রদান করেন।
২৩টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১২ জন প্রার্থী এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। শনিবার ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বটগাছ প্রতিক ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান মুন্না। সহ-সভাপতি পদে নির্বাচিত যথাক্রমে মোঃ সামিউল ইসলাম প্রাপ্ত ভোট ৪৬৫ ও মোঃ মিজানুর রহমান প্রাপ্ত ভোট ৩৫৪। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জুলফিকার আলী স্বপন (আনারস) প্রাপ্ত ভোট ৩৭৪, কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম (ফলদানী) প্রাপ্ত ভোট৪৮২, সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ সোহেল রানা (মই) প্রাপ্ত ভোট ৪৪৮, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান সেন্ডো (গরুরগাড়ী) প্রাপ্ত ভোট ৪৫২, ক্রীড়া সম্পাদক পদে মোঃ ফিরোজ হোসেন, (ক্রিকেট ব্যাট) প্রাপ্ত ভোট ৩৬৫, প্রচার সম্পাদক পদে মোঃ রাজিব হোসেন (মাইক) প্রাপ্ত ভোট ৩৫২, নির্বাহী সদস্য পদে  ফরজানা শারমিন (পদ্মফুল) প্রাপ্ত ভোট ৩৮৪, শবনম (কুলা) ভোট ৫৫৩।
ত্রি-বার্ষিক নির্বাচনে ৮৪৮ জন ভোটারের মধ্যে ৭৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহম্মেদ কুমার, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রবি, রোকেয়া বেগম লাইজু।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন জেলা আইজীবী সমিতির সদস্য এ্যাড. শামীম বিন গোলাম পার্ল। সহকারী  ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিরন্ময় দত্ত, যুগ্ম আহবায়ক শাহাজান আলী, সদস্য যথাক্রমে তৌহিদ, রায়হান, সাহাজাদা, কাবুল ও মকবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ