• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে এক শিশু ধর্ষণের শিকার

Dorsonদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড (লাইনপাড়) এলাকায় সাথি (৫) নামে এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। সাথি দিনাজপুর আল-আমিন উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও শাহ আলমের মেয়ে। শনিবার রাত ৮টার দিকে ধর্ষিতার বাড়ির পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেক) গাইনী বিভাগের চিকিৎসক ডা. চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, সাথি নামের শিশুটি ধর্ষনের শিকার হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় লিখিতভাবে জানানো হয়েছে। সে বর্তমানে গাইনী বিভাগের ৩ নাম্বার ইউনিটের চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষিতার পিতা শাহ আলম জানান, শনিবার রাতে পাশের বাড়ির প্রতিবেশী আনছারের ছেলে সোহাগ (১৭) জোরপূর্বক সাথিকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে। মেয়ের চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম জানান, বিষয়টি হাসপাতাল থেকে অবগত করেছে। ধর্ষক সোহাগকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ