আকতার হোসেন বকুল, হিলি: জয়পুরহাটের পাঁচবিবিতে আজ রবিবার ভোরে কয়লা বোঝাই ট্রাক থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় চালককে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আটাপাড়া ক্যাম্পের সামনে একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় পুলিশ হিলি-জয়পুরহাট সড়কে দ্রুতগামী কয়লা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪৬৬৬৫) গতিরোধ করে। পরে থানায় নিয়ে এসে ট্রাকটি তল্লাসী করলে কয়লার ভিতর থেকে তিনটি চটের বস্তার মধ্যে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার হয়েছে। থানা সুত্রে জানা গেছে, গত ২২ জুলাই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত – আজাহার আলী রাজেনের কন্য জাকিয়া সুলতানা জোসনা (৩৫) মৃত্যু বরর কারে তার ভাই ফাইমুল ইসলাম (৩২) ও আরিফুল ইসলাম (২৮) থানায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গিয়েছে মর্মে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই জাহিদ লাশের কাছে গিয়ে দেখতে পায় সেখানে কোন বিদ্যুতের লাইন ছিল না। যার কারনে তার সন্ধেহ হয় লাশটি ময়না তদন্তে পাঠান। ময়না তদন্ত রিপোটে জোসনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সেই কারনে উল্লেখিত ২ভাইকে হত্যা মামলার আসামী করে গ্রেফতার করে। এস আই জাহিদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার কথা স্বীকার করেছে।