গাইবান্ধা: সাদুল্যাপুরে সেলিনা খাতুন নামে এক কলেজছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন শহরের কবিতা ডিজিটাল স্টুডিওর মালিক এক সন্তানের জনক করিফুল ইসলাম।
প্রেমের টানে গত শনিবার রাতের কোনো এক সময় তিনি ওই ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। করিফুল ইসলামের স্ত্রী ও একটি সন্তান রয়েছে।
সেলিনা খাতুন উপজেলার দামোদরপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের হোসেন মহুরী মেয়ে। তিনি সাদুল্যাপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
এলাকাবাসী জানান, দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের মো. মোজাম্মেল মিয়ার ছেলে করিফুল ইসলামের সাদুল্যাপুর ডিগ্রি কলেজ রোড়ে একটি স্টুডিও রয়েছে। এর সূত্র ধরে সেলিনা খাতুন সেখানে আসা যাওয়া করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘরে স্ত্রী ও সন্তান রেখে করিফুল ইসলাম শনিবার রাতে সেলিনাকে নিয়ে উধাও হয়ে গেছে। করিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সেলিনার বাবা হোসেন মহুরী জানান, এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।