• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আওয়ামী যুব লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

saidpur,14-12-2014সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামী যুব লীগ সৈয়দপুর সাংগঠনিক জেলা ও পৌর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) সংগঠনের নিজম্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী সভাপতি মো. মহসিনুল হক মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার  সাধারণ সম্পাদক মো. মোস্তাকুর রহমান বসুনিয়া এবং পৌর শাখার সভাপতি মো. হযরত আলী ও সাধারণ সম্পাদক কাজী মনোয়ার হোসেন হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সংগঠনের জেলা ও পৌর শাখার বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা  হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ