শরীফুল ইসলাম, চাঁদপুর : চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধায় আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটোয়ারী,যুগ্ন সাধারন সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, এস এম সালাউদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর, শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়া, কৃষকলীগের কেন্দ্রিয় সদস্য শহাজাহান চোকদার, পৌর সাংগঠনিক সম্পাদক কবির খান,সেচ্ছা সেবকলীগের আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদিন, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলি মাঝি, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস।
আলোচনা সভায় ড. শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, আজ সকল আওয়ামীলীগ নেতা কর্মিরা বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শপথ গ্রহন করবো দেশকে ভালবেসে কোন প্রকার অপকর্ম করবো না। ১৯৭১ সালে বাংলাদেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকারীরা এখনো দেশকে ধ্বংশ করার জন্য পায়তারা করছে। আমরা বঙ্গবন্দুর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশের জন্য কাজ করবো এবং ষড়যন্ত্র কারীদের প্রতিহত করবো। আর তার জন্য আমাদের সকলকে বেদাবেদ ভুলে মাঠে থাকতে হবে। বঙ্গবন্দু ও শেখ হাসিনার সোনার বাংলা গড়তে হলে সকল নেতা কর্মিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আর বসে থাকবো না প্রত্যেক আঘাতকে প্রতিহত করে দেশে শান্তি গড়ে তুলতে হবে।