• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রামের আ’লীগ নেতা মিন্টুর মৃত্যুবার্ষিকী পালিত

Patgram pic(1)লালমনিরহাট প্রতিনিধি: আজ সোমবার পাটগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মিন্টু মিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই দিনটিকে ঘিরে পাটগ্রাম পৌর আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করে। দিবসটির শুরুতে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব দলীয় কার্যালয়ে মিন্টু মিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, মিলাদ মাহফিল, কোরআনখানি, মন্দিরে প্রার্থনা, মাজার জিয়ারত, শোকর‌্যালী, প্রতিবাদ সমাবেশ ও মিন্টুর বাড়িতে কাঙালিভোজের ব্যবস্থা করেছে।
সোমবার সকল আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় পাটগ্রাম পাবলিক ক্লাবের অডিটোরিয়াম হলরুমে পাটগ্রাম পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মেদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল রাশেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু, আওয়ামীলীগ নেতা পৌর মেয়র শমসের আলী, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ফিরদৌজ-উল আলম রোলেক্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকতারুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশীষ কুমার রায়, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাফিউল ইসলাম সবুজ, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন আফজাল ও মারুফ ইকবাল প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতারা জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর এই দিনে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলন প্রতিহত করতে গিয়ে পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাফিরবাজার এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা আওয়ামীলীগের ধর্মসম্পাদক মিন্টু মিয়াকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তাদের অভিযোগ, গত এক বছরে এ হত্যাকা-ের এজাহারনামীয় আসামীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি ওঠে, অবিলম্বে মিন্টা হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাতে পুলিশের প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় লালমনিরহাটগামী যাত্রীবহনকারী একটি চলন্ত ট্রেন থামিয়ে সংহিসতা চালানোর চেষ্টাকালে পুলিশ-বিজিবির সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতৃত্বাধীন জামায়াত-শিবির। এসময় পুলিশ-বিজিবি ও পিকেটারদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় উপজেলা ছাত্রশিবিরের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সভাপতিসহ তিনজন মারা যায়। এ ঘটনায় কাফিরবাজার এলাকায় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদের এলাহী লাভলু ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুদরত এলাহী বাবুলের বাড়ীসহ আশপাশের বাড়িঘরে পিকেটাররা অগ্নিসংযোগ, লুটতারাজসহ ব্যাপক তা-ব চালায়। এ ঘটনায় পরবর্তীতে পুলিশ-বিজিবির উপস্থিতিতে স্থানীয় পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানেই কয়েকজন আওয়ামীলীগ নেতাকে ঘেরাও করে বিএনপি-জামায়াত-শিবিরের পিকেটাররা। অনেকেই জীবন নিয়ে ফেরত আসতে সক্ষম হলেও আওয়ামীলীগের ধর্মসম্পাদক মিন্টু মিয়াকে ঘটনাস্থলেই নির্মমভাবে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। আজ পাটগ্রামের সেই ভয়াল কালো দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ