• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডাক্তারের চেম্বারে পুরনো ম্যাগাজিন থাকার অদ্ভুত কারণ

mgসিসি ডেস্ক: অনেক ডাক্তারই চেম্বারে রোগী বা সঙ্গে থাকা লোকজনের সময় কাটানোর জন্য ম্যাগাজিন রাখেন। কিন্তু এসব ম্যাগাজিনের মধ্যে অধিকাংশই থাকে কয়েক মাস এমনকি বছরেরও আগের সংখ্যা। এর কারণ সম্প্রতি বিশ্লেষণ করা হয়েছে এক সমীক্ষায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ডাক্তারের চেম্বারে অপেক্ষা করার সময়টি অনেকের জন্যই বিরক্তিকর। এ সময় আপনি অন্য কোথাও যেতে পারবেন না। যে কোনো সময় ভেতর থেকে ডাক্তারের ডাক আসতে পারে।

এ সময় অনেকেই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয়, ‘ওয়েটিংরুম’। বাকি কয়েকজন এ সময়টি কাটানোর চেষ্টা করে সেখানে রাখা বিভিন্ন ম্যাগাজিন পড়ে।

এ সময় তাদের বিরক্তির কারণ হয় সেখানে রাখা পুরনো ম্যাগাজিনগুলো। নতুন ম্যাগাজিনগুলো সেখানে পাওয়াই যায় না। সম্প্রতি এর কারণ বিশ্লেষণে একটি সমীক্ষা করা হয়। এ সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ডিসেম্বর ১১ তারিখের বিএমজে ম্যাগাজিনে।

সমীক্ষায় যা জানা গেছে

দেখা গেছে, ডাক্তাররা তাদের চেম্বারে সাধারণত নতুন ও পুরনো মিলিয়ে বেশ কিছু ম্যাগাজিনই রাখেন। যার মধ্যে থাকে সর্বশেষ ম্যাগাজিনগুলোও। কিন্তু কয়েকদিন গেলেই তার মধ্যে থেকে নতুন ম্যাগাজিনগুলো হাওয়া হয়ে যায়।

এর কারণ বিশ্লেষণে জানা গেছে, ডাক্তারের চেম্বারে বহু মানুষ আছেন, যারা সর্বশেষ বা আকর্ষণীয় ম্যাগাজিনগুলো সঙ্গে করে নিয়ে যান। এক্ষেত্রে সেখানে পড়ে থাকে পুরনো ও অনাকর্ষণীয় ম্যাগাজিনগুলোই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ