• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রুবেলের জামিনের প্রতিক্রিয়ায় হ্যাপি

happyসিসি ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধর্ষণ মামলার দুই দিন পর জনসম্মুখে এলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। সোমবার চার সপ্তাহের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট শুনানি শেষে রুবেলের আবেদন মঞ্জুর করেছেন।
সোমবার বিকেল ৫টায় নায়িকা হ্যাপি রুবেলের জামিনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
হ্যাপি বলেন, ‘রুবেল আমাকে আগেই বলেছিল, তুমি মামলা করে আমার সঙ্গে পারবে না। আমার বড় হাত রয়েছে। আন্দালিব রহমান পার্থকে দিয়ে সেই মামলা মুভ করাব। শেখ হেলালের সঙ্গে আমার খাতির আছে, প্রয়োজনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে দিয়ে মামলা ডিসমিস করাব। আদালত আজ রুবেলকে জামিন দিয়েছি। কিন্তু আমি জানতাম, এই মামলায় কোনো জামিন হয় না। তারপরেও সে জামিন পেয়েছে। দেখা যাক কী হয়।’
জামিন সম্পর্কে তিনি বলেন, ‘উচ্চ আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, তা দিয়ে আমি লড়াই করে যাব। আমার তো রুবেলের মতো বড় বড় লোক নেই, তার মতো আগে ঘোষণা দিয়ে আমি কিছু করতে চাই না। ফরেনসিক প্রতিবেদন বের হোক। তা নিয়েই আদালতে যাব।’
হ্যাপি আরো বলেন, ‘লোকজন আমাকেই খারাপ ভাবছে, কেন ভাবছে জানি না। একবার ভেতরের ব্যাপারটা চিন্তা করে দেখুক জনগণ। একটা মেয়ের সঙ্গে কী হয়েছে। দিনের পর দিন বিয়ের কথা বলে সর্বনাশ করেছে। রুবেলকে ক্রিকেটার নয়, হ্যাপিকে নায়িকা নয়, আমাদেরকে সাধারণ লোক বলে একবার চিন্তা করা হোক। তবেই আসল উপলব্ধি হবে সবার। আমিও একটা মেয়ে। ঘর বাঁধার স্বপ্নতো আমারও আছে। তার কথায় প্রয়োজনে মিডিয়া ছেড়ে দিতে চেয়েছিলাম। তারপরেও সে বিয়ে করবে না। কখন একটা মেয়ে আইনের আশ্রয় নেয়। সবাই একবার ভেবে দেখবেন।’
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর হ্যাপি ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর থানায় একটি মামলা করেন। পুলিশ ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এরপরই আদালতে চার্জশিট দেবে।

রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ