নোয়াখালী: সড়ক ও সেতু পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি গণআন্দোলনের ডাক দিয়ে বার বার ব্যর্থ হয়েছে। এখন তারা দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস বিকৃতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে।”
সোমবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ- কবিরহাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে দলীয় সমাবেশে এসব কথা বলেন।
পরে তিনি কবিরহাট পৌরসভা এলাকায় কবিরহাট মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।