মাহবুবুল হক খান, দিনাজপুর : সারা দেশের ন্যায় দিনাজপুরেও পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৪। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জেলাবাসি স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহন করে। কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী, মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-কারাগার, ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, পুলিশ সুপার মোঃ সারোয়ার মর্শেদ শামিম। এর পর শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এর পর শদ্ধা নিবেদন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও পৌরসভা কাউন্সিলরবৃন্দ।
এর পর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু’র নেতৃত্বে বিএনপির একাংশের নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহগযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল তরুনদল, তরুন প্রজন্ম দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার’র নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন’র নেতৃত্বে ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরমেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন, বিএমএ ও স্বাচিব দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব দিনাজপুর জেলা শাখা, দিনাজপুর জেনালে হাসপাতাললের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয় পাটি’র সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল’র নেতৃত্বে জেলা জাতীয় পার্টি নেতাকর্মী, জেলা ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সম্পদক রবিউল আউয়াল খোকা’র নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা’র নেতৃবৃন্দ, যুব জাগপা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি’র নেতৃত্বে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা, দিগন্ত শিল্পী গোষ্ঠি, উদীচী, নবরুপী, কৃষিবিদ ইনস্টিটিউশন দিনাজপুর জেলা শাখা, পল্লী শ্রী বালুবাড়ী, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খোকন’র নেতৃত্বে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। উল্লেখ্য দিসবের প্রথম প্রহরে ও মঙ্গলবার সকালে প্রায় শতাধিক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ স্মতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ দিকে চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে বিভিন্ন সংগঠন পুস্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও জেলার সদর উপজেলাসহ ১৩ উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ঃ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার গোর-এ-শহীদ বড়মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করে দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল), জুবিলী উচ্চ বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, সারদেস্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, তফি উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, সেন্ট ফিলিপস্ উচ্চ বিদ্যালয়, মহারাজা উচ্চ বিদ্যালয়, সিরাজাম মুনিরা এতিমখানা, দিনাজপুর নোবল মেডিকেল ইনস্টিটিউটসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী ও পুলিশ সুপার মোঃ ময়নুল ইসলাম। কুচকাওয়াজে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শন করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য সধীবৃন্দ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
দিনাজপুর পৌরসভা ঃ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার দিনাজপুর পৌরসভা গোর-এ-শহীদ বড় মাঠে প্রীতি টুর্নামেন্ট ও আলোচনা সভার অয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, দিনাজপুর পৌসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অংশগ্রহন করেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সুধীজন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলের মাঝে শুভেচ্ছা পুরষ্কার পদান করা হয়।
দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ঃ ৪২তম মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ১৬ ডিসেম্বর সোমবার নিমতলাস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আফোজন করে। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান লুলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।