ডোমার (নীলফামারী)/ ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলার পার্শ্ববর্তী ভারতীয় ছিটমহল ৩নং বালাপাড়া খাগড়াবাড়ীতে উড়ছে বাংলাদেশের পতাকা ।
নীলফামারী জেলার ডোমার উপজেলার পার্শ্ববর্তী ভারতীয় ছিটমহল ৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ও ২নং কোর্ড ভাজনী ছিটমহলের কমিটির উদ্দ্যেগে আজ মঙ্গলবার ২ নং ও ৩ নং বালাপাড়া খাগড়াবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯.০১ মিনিটে দুই ভারতীয় ছিটমহলের চেয়ারম্যান,সদস্যসহ সর্বস্থরের ছিটমহলবাসিরা শহিদ মিনারে পুস্প দেয়।
৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে বিজয় উৎযাবন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং কোর্ড ভাজনীর চেয়ারম্যান ও বাংলাদেশ – ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সভাপতি আলতাফুর রহমান আলতাব ।এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম রিজু, সাধা:সম্পাদক নবিয়ার রহমান,সদস্য রক্তিয়ার রহমান, সাধা: সম্পাদক শফিউল ইসলাম, সদস্য আবুল হোসেন, আব্দুল লতিফ, ওহিদুল ইসলাম, বখতিয়ার রহমান (৫৪), আবুল কাশেম (৪৫),৩ নং বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বাবলু প্রমুখ।
এ ব্যাপারে ৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজল বলেন,দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দুই দেশের সরকার চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসার হচ্ছে , আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলেছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান: মহান বিজয় দিবস উদযাপনে কুড়িগ্রামের ছিটমহলগুলিতে উড়ছে লাল সবুজের পতাকা । সুদীর্ঘ ৬৫ বছর থেকে মানতের জীবনযাপন করা নাগরিক অধিকার বঞ্চিত বাংরাদেশ- ভারতের ১৬২ টি ছিটমহলবাসীর দুঃখ ঘোচার সু-খবরে পাল্টে যাচ্ছে সেখান কার চিত্র । ভারতের প্রাধানমন্্রী নরেন্দ্র মোদীন,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ও বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ছিটমহল বিনিময় চুক্তি বা¯তবায়নে দৃঢ় ঘোষণায় এবার ছিট মহলবাসী হৃদয় থেকে বিশ্বাস করেছে ।
দু দেশের প্রাধান দের এ ঘোষনায় ছিটমহল বিনিময় চুক্তি বা¯তবায়নের বিষয়টি আর পেছানের সুয়োগ নেই এমন প্রত্যাশায় নতুন আশায় বুক বেধেছে ছিট মহল বাসীরা ।
এরই অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১ টি ছিট মহল বাসী বাংলাদেশী নাগরিকের দাবীতে উড়িয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকা। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি মাধ্যমে দিনটি পালন করছে ভারতের ১১১ টি ছিটমহলবাসী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ১৫০ নং দাছিয়ারছড়ায় ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় সমন্বয় কমিটি বাংলদেশ ইউনিট বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ, র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর আলী, বিশেষ অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় কমিটির ভারত ইউনিটের সহসভাপতি দীপ্তী মান সেন গুপ্ত বলেন, দু-দেশের সরকারের এ ঘোষনায় ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের বিষয়টি আর পেছানোর কোন সুযোগ নাই। তবে আমাদের দাবী বাস্তবায়ন না হয় তাহলে গণ আন্দোলনের ঘোষনা অব্যাহত থাকবে।
আরো উপস্থিত ছিলেন,জেলা আইন জীবি সমিতির সভাপতি আব্রাহাম লিংকন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানগোলাম রবাবানী সরকার ,ভারতের বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক অমল মিত্র, প্রমূখ।