• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীকে গুলি, পুলিশ কনস্টেবল আটক

Atokচট্টগ্রাম : চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার এক ছাত্রকে গুলি করে আহত করেছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দায়ী কনস্টেবলকে আটক করে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার হাটহাজারীতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী সিদ্দিক (২৪) হেফাজতে ইসলামের একজন কর্মী বলে জানা গেছে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে থানার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আকস্মিকভাবে হাটহাজারী থানার পুলিশ কনস্টেবল রোমান সিরাজী সিদ্দিককে লক্ষ্য করে সরকারি অস্ত্র দিয়ে গুলি করে। এ সময় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে মাদ্রাসার অন্য  ছাত্র ও পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার কয়েক শ ছাত্র ও এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং হাটহাজারী-নাজিরহাট সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভ আর অবরোধের মুখে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনার জন্য দায়ী পুলিশ কনস্টেবল রোমান সিরাজীকে আটক করে থানা হাজতে রাখতে বাধ্য হয়। পুলিশ কনস্টেবলকে আটক করার পর রাত ১১টার দিকে স্থানীয় জনতা অবরোধ তুলে নেয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দায়ী কনস্টেবলকে আটক করা হয়েছে। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। আটক কনস্টেবলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ