
চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র মহাব্বত ছিদ্দিককে গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল রোমান সিরাজীর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র মো. জাফর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১৯।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল শীর্ষ নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টায় হাটহাজারী থানার সামনে সিএনজি ও ট্যাক্সি চালকের সঙ্গে বাকবিত-ের এক পর্যায়ে পুলিশ কনস্টেবল রোমান সিরাজী গুলি করলে ওই গুলি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র মহাব্বত ছিদ্দিকের গায়ে বিদ্ধ হয়। পরে আহত মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।