• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ডাকাতদের হামলায় আহত এসআই’র মৃত্যু

103477_1লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ডাকাতদের হামলায় আহত পুলিশের এসআই আসাদুজ্জামান মারা গেছেন।আহত হওয়ার ৯ দিন পর বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কাদের খান ও রমেকে দায়িত্বরত গোয়েন্দা পুলিশের একটি সূত্রও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নীলফামারীর ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী গ্রামের মহুবার রহমানের ছেলে। লাশের ময়না তদন্ত ছাড়াই বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে লালমনিরহাট শহরে নরসিংদী ক্লথ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার কাপড় চুরি যায়। কাপড়গুলো একটি পিকআপ ভ্যানে ভরে সোমবার ভোরে তিস্তা সেতু পার হতে পারে এমন সংবাদের উপর ভিত্তি করে এসআই আসাদুজ্জামান মিলন সেতুর কাছে ওত পেতে থাকেন।

এ সময় কাপড় বোঝাই পিকআপটি সেতুর কাছাকাছি পৌঁছলে তিনি পিকআপটি আটক করে ওই পিকআপের উপরে উঠার চেষ্টা করলে দুর্বৃত্তরা লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে পিকআপ থেকে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে লালমনিরহাট এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া নয়টায় তিনি মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ