• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ক্ষমতাসীনদের পতন সময়ের ব্যাপার মাত্র’

Fokrulঢাকা : জনগণের অধিকার অবদমিত করে শুধুমাত্র জুলুম নির্যাতনের মাধ্যমে বর্তমান অবৈধভাবে চেপে বসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু এবং তার স্ত্রী, দুই শিশু কন্যাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে তিনি এই বিবৃতি দিয়েছেন।
দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বর্তমান অবৈধ সরকার বিএনপির নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ তার স্ত্রী ও শিশু কন্যাদেরকে হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
বিবৃতিতে আরো বলা হয়- হত্যা, গুম চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবেনা।  মির্জা আলমগীর দুর্বৃত্তদের হাতে নিহত রফিকুল ইসলাম বাচ্চুসহ তার স্ত্রী ও কন্যাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ