• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

journo_1295414638_6-bsfপঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের অতর্কিত গুলিতে আবুল কালাম (৪৫) নামের একজন বাংলাদেশি আহত হয়েছেন। আবুল কালাম পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার বিকেলে ভারতীয় সীমান্তের ৭৬৩নং পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ ও ভারতীয় জনগণ দেশীয় অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার লোকজন কৌতুহলবশত ঘর থেকে বেরিয়ে দেখতে যায়। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বিএসএফের ছোড়া গুলি আবুল কালামের ডানচোখে, বাম হাতে ও মাথায় আঘাত করে।
এসময় বিএসএফের ইন্ধনে ভারতীয়রা বাংলাদেশি একটি ইউক্যালিপ্টাস গাছের বাগান কাটতে শুরু করে। এ ঘটনার পর ঐ এলাকার সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
পঞ্চগড় সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নায়মা সারোয়ারী জাহান জানান, সম্ভবত এটি রাবার বুলেট। তবে অসুস্থ আবুল কালাম এখন শঙ্কামুক্ত রয়েছেন।
এ ব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক বিএসএফের গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গরু পারাপার অথবা অবৈধ অনুপ্রবেশের কারণে এ পরিস্থিতির সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ