• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর প্রেস ক্লাবে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

saidpur pic,18-12-2014সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দিনব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেস ক্লাব চত্বরে সকাল ৯টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর প্রেস ক্লাব সভাপতি আমিনুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। তিনটি গ্র“পে আয়োজিত ওই প্রতিযোগিতায় শহরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। রাতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আািমনুল হক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন প্রমূখ।
পুরস্কার বিতরন অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নজির হোসেন নজু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল জানান, শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধ বাড়াতেই এ আয়োজন। প্রতিযোগিতার বিষয়বস্তু সেভাবেই নির্বাচন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ