• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাটোরে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Lotifনাটোর : ধর্ম বিরোধী বক্তব্য ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ইসরাত জাহান মুন্নি এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে ১৬ অক্টোবর নাটোর জজ কোর্টের আইনজীবী আরিফ হোসেন আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন।

এর শুনানি শেষে আদালত আব্দুল লতিফ সিদ্দিকিকে ১৮ ডিসেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করার আদেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ