• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলকাতায় মুক্ত বাংলাদেশী সিনেমা

KOLKATA-_thereport24বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কলকাতায় বাণিজ্যিকভাবে মুক্তি পেতে চলেছে দুটি বাংলাদেশি সিনেমা। ফলে এখন থেকে কলকাতার সিনেমা হলে দেখা যাবে বাংলাদেশের সিনেমা দুটি। শুক্রবার কলকাতার ‘নন্দন’ প্রেক্ষাগৃহে ‘মা আমার স্বর্গ’ এবং ‘তুমি আমার মনের মানুষ’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

ইতোমধ্যে ‘পশ্চিমবঙ্গ সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন’-এর ছাড়পত্র লাভ করেছে বাংলাদেশ থেকে ভারতে রফতানিকৃত ‘মা আমার স্বর্গ’ এবং ‘তুমি আমার মনের মানুষ’। বিজয় দিবসের দিন বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস ভবনে ‘মা আমার স্বর্গ’ সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা করা হয়।

ঐদিন বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সভায় উপস্থিত ছিলেন ‘মনের মানুষ’ সিনেমা খ্যাত পরিচালক গৌতম ঘোষ, জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়, অভিনেত্রী দীপা প্রমুখ। বাংলাদেশের পক্ষে সাংবাদিক এম জে আকবর, সাইফুল ইসলাম, সুদীপ্ত কুমার দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি স্মৃতি কুমার সরকারসহ বিশিষ্টজনেরা।

অভিনেতা প্রসেনজিত বলেন, বাংলা সিনেমা বলতে দুই বঙ্গের সিনেমাকে ধরা উচিত। বাংলা সিনেমার মধ্যে কোনো সীমান্তের কাঁটাতার থাকা উচিত নয়। আমদানি-রফতানি পদ্ধতিতে দুই বঙ্গের সিনেমা হলে বাংলা ছবি দেখানো হলে বাংলা সিনেমারই উপকার হবে। এমনিতেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা দুই বাংলার সিনেমা নকল কপি করে বাজারে বিক্রি করছে, যা বাংলা সিনেমার ক্ষতি করছে। সরকারীভাবে দেখানো হলে ক্ষতি কি।

পরিচালক গৌতম ঘোষ বলেন, আগামীতে একসঙ্গে দুই বাংলায় সিনেমা মুক্তি দেওয়ার প্রচেষ্টা চলছে।

সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি আছেন যারা ভারতীয় বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা হলে দেখানোর বিরোধিতা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল বাংলা সিনেমার প্রসার হোক। এই কথা শুনে আমরা সুপ্রীমকোর্টে যাই ভারতীয় বাংলা সিনেমা দেখানোর অনুমতির জন্য। সুপ্রীম কোর্টের নির্দেশে এখন আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, বাংলাদেশী সিনেমা রফতানির বিপরীতে কলকাতা থেকে বাংলাদেশ আমদানি করেছে অভিনেতা দেব এবং অভিনেত্রী শুভশ্রী অভিনীত ‘খোকাবাবু’ ও ‘খোকা-৪২০’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ