আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (৬৯) বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এআইসিসি’র জেনারেল সেক্রেটারি অজয় মাকেন সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
গঙ্গারাম হাসপাতালের সূত্র মতে, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন।