দিনাজপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দিনাজপুর সরকারি কলেজে সম্মান প্রথম বর্ষে আসনের চেয়ে তিনগুন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘন্টা নৈর্ব্যত্তিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সরকারি কলেজের প্রধান হিসাব সহকারী শাহ আলম হোসেন জানান, এই কলেজে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু রয়েছে মোট ১৫টি বিষয়ের উপর। এ বছর সম্মান প্রথম বর্ষে ২ হাজার ৯৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৫২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।