দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কমার্স ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম। এ সময় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ব্যবস্থাপাক মোঃ আব্দুল কুদ্দুস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ব্যাংকের অফিসার মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য অতিথি ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম সমাজের বিত্তশালীদের দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের শীত নিবারনে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, এবারে কমার্স ব্যাংক দিনাজপুর শাখার পক্ষ হতে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করে।