কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের রণচন্ডী বুল্লাই নদীর শষাণঘাট থেকে মল্লিকা (৪০) নামের এক মহিলার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।
লাশটি উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ পাড়ার মতিয়ার রহমানের মেয়ে মল্লিকার। মল্লিকার ভাই মনজের আলী জানায়, তার বোনের মৃগী রোগ ছিল। গত তিন দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ৮ বছর বয়স থেকে মৃগি রোগে ভুগছিল এবং দুইবার বিয়ে হয়েছিল কিন্তু এ রোগের কারণে সংসার টিকেনি। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।