
ঢাকা: সুন্দরবনের শ্যালা নদীতে তেলের ট্যাঙ্কার ডুবির ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর ( অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি মেয়র মনিরুল ইসলাম মনির, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী ও পরিবেশ আন্দোলনের নেতা ড. ফরিদুল ইসলাম।
জানা যায়, কমিটিকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।