বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস আসরে সালমানকে এমন এক প্রশ্ন করা হয় যে, ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসা আর শাহরুখ ও আমির খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করা – এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন তিনি। তখন বিয়ের কথাটাই জানিয়ে দেন তিনি।
সালমান এখন ব্যস্ত নতুন দুই সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’-এর শুটিং নিয়ে। প্রথম সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। দ্বিতীয়টিতে কারিনা কাপুর খানের সঙ্গে অভিনয় করবেন তিনি।
বলিউডের অনেক তারকার কাছে সালমান খান গডফাদার হিসেবেই পরিচিত। সালমানের হাত ধরে বলিউড মাতানো নায়িকাদের সংখ্যাও কম নয়। এই তালিকায় যোগ হওয়া উল্লেখযোগ্য তারকা বলিউড বেবিডল ও ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় নায়িকা সানি লিওন।
অন্যদিকে ইন্টারনেটে জনপ্রিয়তার দৌড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপারস্টার সালমান খানকেও পেছনে ফেলে দিয়েছেন সানি লিওন। সম্প্রতি সানি জানান, তিনি সালমানের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন।
ফিল্মবিট জানায়, সালমানকে নিজের গডফাদার মনে করেন সানি লিওন। সালমানের জন্যই আজকের সানিকে সবাই চেনেন। বিগ বস-ফাইভের মঞ্চে সালমানের শুভকামনা ও পরামর্শই সানির পথপদর্শক হিসেবে কাজে দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন সালমান বন্দনায় বলেন, ‘বলিউডে হ্যান্ডসাম তারকা সালমানই সেই মানুষ, যার জন্য আমি আজ এরকম একটি স্থানে জায়গা করে নিতে পেরেছি।
বিগ বসের ঘর থেকে শুরু করে মঞ্চের শেষদিন পর্যন্ত সালমান আমাকে শুভকামনা ও প্রেরণা দিয়েছেন, যা আমাকে এতদূর এগিয়ে আসতে সহায়তা করেছে। আমি জানি,সালমানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন এক দিন পূরণ হবে এবং ততদিন পর্যন্ত আমি সালমানের সিনেমা দেখতেই থাকব।’
সালমানের এমন ভক্ত সানি লিওন ছাড়া আর কেউ নয়। আর সালমান ও সানি ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন বেশ আগেই। আর সেটি ২০১৫ সালেই।
সালমান তার কৌশলী কথার মাধ্যমে কি দিলেন ইঙ্গিত!ঢাকায় এসে একই হোটেলে একই সাথে থাকবেন। যাইহোক সামলান সানি লিওনকে বিয়া করছেন এ ঘোষণা না আসলেও এরই মধ্যে সালমানের বিয়ে করার খবরে এ বিষটি আলোচনার শীর্ষে উঠে এসেছে।
সানির আসল পরিচয় হল, প্রাপ্তবয়স্কদের উপযোগী হোক আর বলিউডের মসলাদার ছবি হোক, সানি লিওন পুরুষ হৃদয়ে ঝড় তুলে চলেন পর্দায়। বাস্তবেও ছেলেদের কীভাবে খুশি করতে হয় তা ভালোই জানেন তিনি। তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের এক জন্মদিনে অন্যরকম ছিলেন সানি।
কিন্তু পর্দায় নানান সাজে দর্শকদের সামনে এলেও বাস্তবে সানি লিওন দিনের শেষে অন্যের ঘরণী। বলিউডে তার যে ব্যস্ততা বেড়েছে তাতে ড্যানিয়েলকে খুব একটা সময় দিতে পারেন না।
বলিউডের তারকারা কে কেমন তা সানির খুবই জানা। সালমানের অনেক একান্ত কথা সানি অনেক আগেই জানিয়ে দিয়েছেন।
সামলানের সেরা ভক্ত সানিকে বললে ভুল হবে না। তবে গুরুর ঘোষণার খবরে সানি প্রসঙ্গটি একটি টানিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় ড্যানিয়েল থেকে অনেকটাই দূরে সরে আসা সানি লিওন কি করেন।