• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

Jubo Dolঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল। শনিবার রাজধানীর বিভিন্ন স্পটে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুনের পাঠানো এক ইমেইলে জানানো হয়, উত্তরা পূর্ব থানা যুবদল সভাপতি আমিনুল হক আমিন, সাধারন সম্পাদক অপু সিকদারের নেতৃত্বে মিছিল বের হয়। এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারন সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক হুমায়নের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মোহাম্মাদিয়া হাউজিং আদাবরে থানা সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে,  শেরে বাংলানগরে থানা সভাপতি সজিব ও বাবুর নেতৃত্বে মিছিল বের হয়। গুলশানে, শাহীন ও মামুন, জাহাঙ্গীর করিমের নেতৃত্বে মিছিল হয়।
ভাটারায়, সেলিম ও বাবুলের নেতৃত্বে,কাফরুলে থানা সভাপতি আহসানুল্লাহ চৌধুরী আহসান, সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শেওড়াপাড়ায় মিছিল বের হয়।
দারুস সালামের সভাপতি এ কে এম ইমরান, সাধারন সম্পাদক আকসাদুর রহমান নাসিমের নেতৃত্বে মিছিল করে যুবদল।মিরপুর থানা সভাপতি তালেব, সাধারন সম্পাদক, হানিফের নেতৃত্বে মিছিল হয়। ভাষানটেক থানার সভাপতি সেলিম ও সাধারন সম্পাদক লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
এতে বলা হয় মিছিলগুলো সমন্বয় করেন ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি মামুন হাসান, সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করায় কুমিল্লা আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
ওই মামলায় আগামী ১ জানুয়ারি বৃহস্পতিবার তাকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কুমিল্লা জেলা শাখার সভাপতি বাবু সুবীরনন্দী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ