দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হেজবুত তওহীদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ধর্মব্যবসা-সন্ত্রাস-জঙ্গিবাদ ধর্ম নিয়ে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে হেজবুত তওহীদ। মিডিয়া পার্টনার ছিল হেজবুত তওহীদের নিজস্ব মিডিয়া দৈনিক বজ্রশক্তি।
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ নুরুল হুদা দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় হেজবুত তওহহিদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেজবুত তওহীদের আমীর ও দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা মোঃ মশিউর রহমান। গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক বজ্রশক্তির সাব-এডিটর মোঃ আশেক মাহমুদ। মতবিনিময় সভায় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান লুলু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, মাছরাঙ্গা টিভির দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, এনটিভির প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, মাননবন্ঠের প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক বজ্রশক্তির রংপুর ব্যুারো চিপ মোঃ আমিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি ডা. মোঃ হেলাল, মোঃ রবিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মোঃ মারজুল হকসহ দৈনিক বজ্রশক্তির অন্যান্য কর্মকর্তা, দিনাজপুরে কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় হজবুত তওহীদের আমীর ও দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা মোঃ মশিউর রহমান বলেন, ধর্মকে অপব্যবহারের ফলে আজ ধর্মকে নিয়ে ব্যবসা করছে একটি গোষ্ঠি। তিনি বলেন, আমরা কারো কাছে কোন বিনিময় চাই না। কারণ যে বস্তুর বিনিময় নেয়া হয় তা সেবা হয় না, তখন তা ব্যবসায় পরিণত হয়। দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশকে আরো এগিয়ে নেয় সম্ভব হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহবান জানান তিনি।