• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যখন বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে তখন মনে কষ্ট লাগে- এমপি রুমি

Rajarhat Pic-20-12-14-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দেশ স্বাধীনের ৪৩ বছর পর জাতির জনকের নামে যখম মিথ্যাচার করে কেউ বক্তব্য দেন, তখন মনে কষ্ট লাগে। বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে স্বাধীনতার পরবর্তীকালে একই কায়দায় খালেদা জিয়া ক্ষমতার মসনদ পেয়ে তার ছেলে তারেক-কোকোরা যে লুট-পাট করেছে, এদেশের জনগণ তা বুঝতে পেরে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা রেখেছেন এবং শেখ হাসিনা জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. সফুরা বেগম রুমি প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মোল্লা প্রমূখ। এর আগে রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় ও রাজারহাট মহিলা বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ