পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার নুর আলম (৪০) নামে এক কুখ্যাত ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে মধ্যপাড়া আনন্দ বাজার এলাকা থেকে গ্রেফতার করে। সে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ লতিফের পুত্র নুর আলম। তার বিরুদ্ধে পার্বতীপুর মধ্যপাড়া বন বিভাগের ৮-১০টি, রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা, পার্বতীপুর মডেল থানায় ডাকাতির ১টি এছাড়াও অধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আঃ হামিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্যপাড়া আনন্দ বাজার এলাকায় সাড়াঁশি অভিযান চালিয়ে নুর আলম কে গ্রেফতার করেন। আন্তঃজেলা ডাকাত দলের সরদার নুর আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর, চিরিরবন্দর, রংপুর কোতয়ালী থানা, ফুলবাড়ী ও রংপুরে খুন, বন বিভাগের জায়গা দখল ও অধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলার হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আমগাছসহ উত্তর-পূর্ব স্কুলের জায়গা দখল করে দোকানপাট নির্মান। পার্বতীপুর মধ্যপাড়া বন বিভাগের জোরপূর্বক ৯ একর জায়গা দখলের ঘটনায় ১০টি মামলা, পার্বতীপুর মডেল থানার খোলাহাটি মন্ডলপাড়ার রোড ডাকাতির ঘটনায় একটি মামলা, রংপুর কতোয়ালী থানায় হত্যার মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী (যার মামলা নং ৪১), জিআর নং ৮৭৭/০১ কোতয়ালী থানা। এছাড়াও বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে জানা গেছে।