• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে গর্ভপাতের বিপুল ওষুধ উদ্ধার

1419077195সিসি নিউজ: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গর্ভপাতের অবৈধ ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সেই সঙ্গে ৩২০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কাস্টমস হল এরিয়া থেকে ওষুধ ও সিগারেটগুলো উদ্ধার করা হয়। বিকেলের দিকে কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নাহিদা আক্তার জানান, পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে আসা একটি ফ্লাইটে করে ওইসব সিগারেট ও ওষুধ আসে। সিগারেটের মধ্যে ইজি লাইট-১৭৭ কার্টন, ইজি স্পেশাল গোল্ড-৮০ কার্টন, ইজি ব্ল্যাক-৫৮ কার্টন ও বেনসন-৫ কার্টন সিগারেট রয়েছে। এ ছাড়া অবৈধ ওষুধের মধ্যে রিটেলিন ট্যাবলেট ৪ হাজার ২০০ পিস, প্রলুসন ডিপট (ইনজেকশন) ৪৫০ পিস ও কেনালগ ইন অরাবাস অয়েনমেন্ট ৪০ পিস। এসব মালামাল কাস্টমস হল এলাকায় বেল্ট এরিয়া হতে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ