সিসি নিউজ: সৈয়দপুর শহরের জিকরুল হক সড়কের সৈয়দপুর রেষ্ট হাউস থেকে অবৈধ কার্যকলাপের সময় প্রেমিক জুটিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই প্রেমিক যুগলকে হাজির করা হলে বিচারক তাদেরকে অর্থ দন্ড প্রদান করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকালে সৈয়দপুর রেষ্ট হাউসে (জসিম বিল্ডিং) অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় প্রেমিক জুটিকে আটক করে। এরা হলো কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের স্কুল শিক্ষক মহির উদ্দিনের পুত্র এক সন্তানের জনক দিনাজপুর সরকারী কলেজের মাষ্টার্সের ছাত্র হেলাল উদ্দিন (২৫) ও নীলফামারী শহরের মোক্তারপাড়ার নঈমুল ইসলামের স্কুল পড়–য়া ছাত্রী নাজমুন আকতার উর্মি (১৬)।
পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রেমিকের তিন হাজার ও প্রেমিকার এক হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।