• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দ হালদারের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

halder-1419166832সিসি ডেস্ক: কালজয়ী গানের রচয়িতা গোবিন্দ হালদারের চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার গোবিন্দ হালদার কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর্থিক অনটনে চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না তার পরিবার।

মেয়ে গোপা হালদার সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেছিলেন, তার বাবার চিকিৎসায় প্রতিদিন প্রায় ৫০০০ রুপি খরচ হচ্ছে। আর্থিক সঙ্কটে সেই খরচ বহন করা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার যদি বিষয়টি মানবিক দিক থেকে দেখে এবং ব্যয়বহুল চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে ভালো  হয়।

সেই ডাকে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত সাড়ে ১০ টায় মোবাইল ফোনে গোবিন্দ হালদারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনার জকি আহাদ, প্রথম প্রেস সচিব মোফাকখারুল ইকবাল উপস্থিতি ছিলেন।

প্রথম প্রেস সচিব মোফাকখারুল ইকবাল গণমাধ্যমকে বলেছেন, ‘শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েক মিনিট কথা বলেন গোবিন্দ হালদারের সঙ্গে। প্রধানমন্ত্রী তাকে বলেছেন আজকের বাংলাদেশে আমরা তাকে ভুলে থাকতে পারি না। সকল মুক্তিযোদ্ধার মতো গোবিন্দ হালদারের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ। তাই ওনার চিকিৎসার দায়িত্ব বাংলাদেশ সরকার বহন করবে।’

মুক্তিযুদ্ধকালীন অনেক কালজয়ী গান লিখে তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন। ‘এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা…’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/ রক্ত লাল, রক্ত লাল…’, কিংবা ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি…’- এমন সব কালজয়ী গানের রচয়িতা গোবিন্দ হালদার।

১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। কিন্তু চাকরির কারণে প্রায় ৫০ বছর আগে তিনি কলকাতায় পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে কলকাতার অনতিদূরে বাগুইহাটিতে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ