• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের উদ্যোগ নেই ইসির

ECসিসি ডেস্ক : উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে করার কথা থাকলেও এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করা দরকার তার সব কিছুই বর্তমানে থেমে রয়েছে। ফলে আবারো অনিশ্চয়তায় পড়েছে এ নির্বাচন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে বর্তমানে কোনো কাজ করছেনা ইসি। তাই ইসির কর্মকতাদের মধ্যেও এই নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ রয়েছে।
ইসি সূত্র আরো জানায়, ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে নির্বাচন করার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তবে সীমানা জটিলতাসহ বিভিন্ন জটিলতার কারণে তা আর করা সম্ভব হয়নি।
তবে এবার চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন দেয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আট দফা চিঠি দেয়ার পর উপজেলা পরিষদের সীমানা ও এলাকা নির্ধারণের গেজেটের কপি নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়। এর পরেও নির্বাচন কমিশনের অবহেলায় এ নির্বাচন হচ্ছে না।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন বলেন, এ নির্বাচনের  অধিকাংশ কাজ শেষ হয়েছে। অসম্পূর্ণ কাজগুলো বর্তমানে থেমে রয়েছে। এখন পর্যন্ত এ নির্বাচনের ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামীতে নির্বাচন হবে কি হবেনা তা কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
এদিকে ইসির উপ-সচিব সামসুল আলম  জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ পেতেন। উপজেলা নির্বাচন বিধিমালাতে সংরক্ষিত নারী আসন নির্বাচনে বাধ্যবাধকতা থাকলেও এর আগে নির্বাচন কমিশনে বিভিন্ন জটিলতার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করতে পারেনি। তবে এ নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেতেন। বিধান অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে এ প্রতিনিধি নির্বাচন করা হবে।
উল্লেখ্য, উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও  পৌরসভাগুলোর মোট নারী সদস্যের এক তৃতীয়াংশের সমান। আর যদি উপজেলাতে ১২ টি ইউনিয়ন ও পৌরসভা থাকে তাহলে উপজেলায় নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে চারটি।

উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ