• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন কর্মসূচী

Teacher Manabbandhan Picদিনাজপুর প্রতিনিধি : বে-সরকারী স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণ ও জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্তিকরণের দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর শাখা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মোঃ আব্দুর রহিম, শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম, সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, মাদরাসা শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোকলেসুর রহমান, শিক্ষক নেতা মোঃ হাসান আলী, মোঃ মামনুর রশিদ, মোঃ রবিউল আলম, মোঃ জিয়াউর রহমান, মোঃ কামরুজ্জামান, মোঃ রুকনুজ্জামান কর্মচারী ফেডারেশন নেতা গোলাম মাওলা, মোঃ খলিলুর রহমান প্রমূখ।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষকরা আজ মানবেতর জীবনযাপন করছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষক সমাজের কথা বিবেচনা করে অবিলম্বে বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণ ও জাতীয় পে-স্কেলের অন্তূক্তিকরণের দাবী জানান তিনি। অন্যথায় শিক্ষক সমাজ কর্মবিরতি পালনসহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সময় তিনি শিক্ষিত লোকদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার করার দাবীও জানান। মানবনবন্ধন থেকে আগামী ৩ জানুয়ারী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার কর্মসূচী ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ