• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

Nilphamari Picসিসি নিউজ: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে নীলফামারী বড়মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে (বালিকা) নীলফামারী সদর উপজেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে পরাজিত করে সৈয়দপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। ওই খেলায় দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে গোলটি করেন ১১ নম্বর জার্সি পরিহিত মীম আক্তার।
অপরদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল (বালক) ৪-১ গোলে পরাজিত করে সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে।
খেলায় গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত নিক্সন তিনটি গোল করে টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। জেলা পর্যায়ের বিজয়ী দল প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বিভাগীয় পর্যায়ের টুর্ণামেন্টে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ