বিনোদন ডেস্ক: প্রেমের সম্পর্ক নিয়ে এমনিতেই মাঝে-মধ্যে সংবাদের শিরোনাম হচ্ছিলেন বিপাশা বসু। সম্প্রতি পুরনো প্রেমের সম্পর্কটাও ভেঙে গেছে তার। এর রেশ কাটতে না কাটতেই আবারও সমালোচকদের উসকে দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলেন বঙ্গশেলখ্যাত বিপাশা বসু। প্রকাশিত সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তার মুক্তি প্রতীক্ষিত ‘অ্যালোন’ সিনেমার স্থিরচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই সমালোচকদের নজর কেড়েছেন তিনি। এ নিয়ে নাকি বিপাশার কোনো বিকার নেই। যে স্থিরচিত্র নিয়ে এত সমালোচনা, সেখানে বিপাশা বিকিনি না পরলেও নিজেকে হাই সিস্নট গাউনে উপস্থাপন করেছেন। পোশাকটি নাকি আদৌ তাকে মানায়নি। পোশাকটি একজন সিস্নম ফিগারের মানুষের জন্য কিন্তু তার মেদবহুল শরীরে সেটা বেমানান লেগেছে। এছাড়া ছবিটিতে তিনি একটি অর্ধনগ্ন দৃশ্যেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সমালোচকরা বলছেন, বিপাশা যে কোনো মূল্যে আবার দর্শকের দৃষ্টি কাড়তে চান। যদিও বিপাশাকে পোস্টারে কিংবা ছবির ফার্স্ট লুকে দেখে দর্শক মুগ্ধ; কিন্তু বিপাশার মেদবহুল চেহারার সঙ্গে নাকি হাই সিস্নট গাউনটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। কলকাতা টুয়েন্টিফোর সেভেন